২০২৬ সালের সেরা ৭ ক্যামেরা ফোন, দেখুন / ২০২৬ সালের সেরা ক্যামেরা ফোন
২০২৬ সালের সেরা ক্যামেরা ফোন কোনগুলো?
বড় সেন্সর, শক্তিশালী টেলিফটো, ভ্যারিয়েবল অ্যাপারচার, স্ট্যাবিলাইজেশন ও এআই
প্রসেসিং ২০২৬ সালের আলোচিত সাত ক্যামেরা ফোনে কোন প্রযুক্তিগুলো নজর কাড়ছে।
স্মার্টফোনের ক্যামেরা এখন আর শুধু মেগাপিক্সেলের
লড়াই নয়। বড় সেন্সর, শক্তিশালী অপটিক্যাল জুম, ভ্যারিয়েবল
অ্যাপারচার আর এআই ভিত্তিক ইমেজ প্রসেসিং সব মিলিয়ে ফোনের
ক্যামেরা প্রযুক্তি পৌঁছে গেছে নতুন এক পর্যায়ে।
২০২৬ সালের সেপ্টেম্বরের বাজারে ফটোগ্রাফি ও ভিডিওকে গুরুত্ব দেওয়া
ব্যবহারকারীদের মধ্যে কয়েকটি ফ্ল্যাগশিপ ফোন বিশেষভাবে আলোচনায় রয়েছে। এর মধ্যে
রয়েছে Vivo, Oppo, Apple, Samsung, Xiaomi এবং Google-এর একাধিক মডেল।
Vivo X300 Ultra ক্যামেরা ফিচার
শুরুতেই আসা যাক Vivo X300 Ultra তে। ফোনটিকে
অনেকটা পকেট ক্যামেরার ধারণাকে সামনে রেখে তৈরি করা হয়েছে। এতে রয়েছে Sony
LYTIA 901 সেন্সরসহ ২০০ মেগাপিক্সেলের ৩৫ মিলিমিটার প্রধান ক্যামেরা। সঙ্গে রয়েছে
গিম্বল-স্ট্যাবিলাইজড ২০০ মেগাপিক্সেলের ৮৫ মিলিমিটার পেরিস্কোপ টেলিফটো এবং ৫০
মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা।
আরো পড়ুনঃ ১০,০০০mAh ব্যাটারি নিয়ে ভারতে Redmi Note 17 Pro Max, দাম শুরু ৪৯,৯৯৯ টাকা
আরও বড় বিষয় হলো এর মডুলার ইমেজিং ব্যবস্থা। প্রফেশনাল ইমেজিং কিট ব্যবহার করে
বাহ্যিক গ্রিপের পাশাপাশি ২০০ মিলিমিটার বা ৮ দশমিক ৭ গুণ অপটিক্যাল জুম এবং Zeiss
টেলিকনভার্টার যুক্ত করার সুবিধা রয়েছে। রঙের নির্ভুলতা বাড়াতে রয়েছে ৫
মেগাপিক্সেলের স্পেকট্রাল সেন্সর।
Oppo Find X9 Ultra-এর ক্যামেরা
এরপর রয়েছে Oppo Find X9 Ultra। Hasselblad-এর সঙ্গে
অংশীদারত্বে তৈরি এই ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২০০
মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা।
এর জুম ব্যবস্থায় রয়েছে LUMO প্রযুক্তি। ২x ও ৬x জুমে ডিটেইল ধরে
রাখার লক্ষ্যেই এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আর Hasselblad Earth
Explorer Kit-এর মাধ্যমে বাহ্যিক লেন্স ও গ্রিপ ব্যবহারের সুবিধাও রয়েছে।
iPhone 18 Pro ও Pro Max ক্যামেরা
এরপরের ফোনটি নিয়ে আলোচনা আরও বেশি iPhone 18 Pro ও iPhone
18 Pro Max।
Apple-এর নতুন Pro মডেলে প্রথমবারের মতো ৪৮ মেগাপিক্সেলের Fusion Main ক্যামেরায় ভ্যারিয়েবল অ্যাপারচার যুক্ত হয়েছে। Apple-এর তথ্য অনুযায়ী,
নতুন ক্যামেরা সিস্টেমে ব্যবহারকারীরা আরও বেশি ক্রিয়েটিভ কন্ট্রোল পাবেন।
অ্যাপলের নতুন Pro মডেলে Pro Camera Controls-এর পাশাপাশি ছবি ও
ভিডিও প্রসেসিংয়ের জন্য A20 Pro চিপ এবং iOS 27-এর Apple Intelligence ফিচারও রয়েছে।
Samsung Galaxy S26 Ultra ক্যামেরা
অন্যদিকে Samsung Galaxy S26 Ultra-তে ক্যামেরার বড় ফোকাস Nightography। এর ২০০ মেগাপিক্সেলের Wide ক্যামেরায় F1.4
অ্যাপারচার এবং টেলিফটো ক্যামেরায় F2.9 অ্যাপারচার রয়েছে।
Samsung বলছে, বড় অ্যাপারচার ও উন্নত নয়েজ রিডাকশনের মাধ্যমে কম আলোতেও ছবি ও ভিডিওতে
ডিটেইল ধরে রাখার চেষ্টা করা হয়েছে।
আরো পড়ুনঃ Xiaomi Redmi Note 14 5G Price in Bangladesh (Global) Price In Bangladesh
ভিডিও নির্মাতাদের জন্যও রয়েছে Advanced
Professional Video বা APV।
Samsung-এর তথ্য অনুযায়ী, এই কোডেক পেশাদার মানের ভিডিও ধারণের পাশাপাশি ডেটা দক্ষতার
সঙ্গে সংরক্ষণে সহায়তা করে।
Xiaomi 17 Ultra ক্যামেরা
এরপর রয়েছে Xiaomi 17 Ultra। Leica-এর সঙ্গে অংশীদারত্বের
মাধ্যমে Xiaomi ক্যামেরার রঙ ও ইমেজ প্রসেসিংয়ে গুরুত্ব দিয়েছে। ফোনটিতে
রয়েছে ১ ইঞ্চি টাইপের প্রধান সেন্সর এবং ভ্যারিয়েবল অ্যাপারচার। পাশাপাশি রয়েছে
আল্ট্রাওয়াইড, টেলিফটো ও পেরিস্কোপ ক্যামেরা।
ফটোগ্রাফিকে আরও ক্যামেরার মতো অভিজ্ঞতা দিতে আলাদা Photography Kit ব্যবহারের সুবিধাও
রাখা হয়েছে। এতে শাটার বাটন ও জুম নিয়ন্ত্রণের মতো ফিজিক্যাল কন্ট্রোল পাওয়া যায়।
Google Pixel 11 Pro ক্যামেরা
অন্যদিকে Google Pixel 11 Pro ও Pro XL-এর মূল শক্তি
ক্যামেরা হার্ডওয়্যারের পাশাপাশি কম্পিউটেশনাল ফটোগ্রাফি। Google-এর Tensor
G6 চিপের মাধ্যমে অন-ডিভাইস এআই প্রসেসিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
Pixel 11 Pro সিরিজে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Wide ক্যামেরা, ৪৮
মেগাপিক্সেলের Ultra-wide এবং ৪৮ মেগাপিক্সেলের ৫x টেলিফটো ক্যামেরা।
Pro Zoom-এর মাধ্যমে সর্বোচ্চ ১২০x পর্যন্ত জুমের
সুবিধাও রয়েছে।
Vivo X300 Pro ক্যামেরা
আর এই তালিকার শেষ ফোনটি হলো Vivo X300
Pro। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony LYT828 প্রধান সেন্সর এবং
২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। ভিডিও প্রসেসিংয়ে Vivo-এর V3+ ইমেজিং চিপ
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ করে 4K HDR সিনেমাটিক পোর্ট্রেট ভিডিও এবং Zeiss-এর ২ দশমিক ৩৫ গুণ
টেলিফটো এক্সটেন্ডার কিট ব্যবহারের সুবিধা এটিকে ফটোগ্রাফি ও ভিডিওকেন্দ্রিক
ব্যবহারকারীদের জন্য আলাদা করে তোলে।
ক্যামেরা ফোন কেনার সময় কী দেখবেন?
তবে এই সাতটি ফোনের দিকে তাকালে একটি বিষয় বেশ পরিষ্কার। ক্যামেরা ফোনের লড়াই এখন আর শুধু
মেগাপিক্সেলের নয়।
কারণ ভালো ছবি পেতে সেন্সরের আকার, টেলিফটো ক্যামেরার সক্ষমতা, অপটিক্যাল
স্ট্যাবিলাইজেশন, অ্যাপারচার, ভিডিও ফিচার এবং সফটওয়্যার প্রসেসিং—সবকিছুর সমন্বয়
গুরুত্বপূর্ণ।
ভ্রমণের ছবি হলে এক ধরনের ক্যামেরা সুবিধা দরকার, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফিতে
দরকার শক্তিশালী টেলিফটো, আবার রাতের ছবি বা ভিডিওতে বড় সেন্সর ও প্রশস্ত
অ্যাপারচার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
আরো পড়ুনঃ Xiaomi Redmi 17 5G Price In Bangladesh। Xiaomi Redmi 17 5G দাম কত?
তাই ক্যামেরা ফোন কেনার সময় শুধু ২০০ বা ৫০
মেগাপিক্সেল দেখে সিদ্ধান্ত না
নিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সেন্সর, জুম, স্ট্যাবিলাইজেশন এবং সফটওয়্যার
প্রসেসিংয়ের দিকেও নজর দেওয়া জরুরি।
বিস্তারিত ও নির্ভরযোগ্য প্রযুক্তি খবর পেতে সঙ্গে থাকুন BD JEKCEN-এর।
Seo tag
সেরা ক্যামেরা ফোন ২০২৬, Best Camera Phone 2026, Vivo X300 Ultra, Oppo
Find X9 Ultra, iPhone 18 Pro, iPhone 18 Pro Max, Samsung Galaxy S26 Ultra,
Xiaomi 17 Ultra, Google Pixel 11 Pro, Vivo X300 Pro, ক্যামেরা ফোন, স্মার্টফোন ক্যামেরা, ২০০MP ক্যামেরা ফোন

বাংলাদেশ জেকচেন এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url